পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে সাত বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাস্টার হাট বশিউর রহমানের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম মোহাম্মদ হাফিজ। সে ওই এলাকার আবদুস ছত্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খেলার সময় সবার অজান্তে বসত বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু হাফিজ। দীর্ঘক্ষণ ঘরে না দেখে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরে তার লাশ দেখতে পায়। সেখান থেকে শিশুটকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালিয়াইশ ইউপি সদস্য মো. আমির হোসেন।

ডিজে

ksrm