চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃতি বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্ত্তী পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। শ্রীমদ্ভাগবতপুরাণের ওপর গবেষণা করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ডিগ্রি লাভ করেন।
৮ মার্চ (রোববার) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তনে তার হাতে এই সনদ তুলে দেওয়া হয়। তাকে সনদপত্র প্রদান করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামল দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন।
সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, ত্রিপুরার মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীলসহ অনুষদ সদস্য, অতিথি, অভিভাবক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা।



