পাহাড়তলীতে শ্বাসরোধ করে গৃহবধূ খুনের ঘটনায় স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলীতে শ্বাসরোধ করে গৃহবধু খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অভিযুক্ত ব্যক্তির নাম মঈন উদ্দীনকে (৩০)। তিনি রাঙামাটি জেলার কাউখালী থানার বড়বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৩টায় বন্দর থানার নিশ্চিন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, ২০২০ সালের ১৩ নভেম্বর মঈন উদ্দীনের সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মঈন উদ্দিন ও তার পরিবার শারমিনের ওপর শারীরিক নির্যাতন করে আসছিল। একপর্যায়ে শারমিন তার পরিবারের কাছ থেকে ধার হিসেবে ৬০ হাজার এনে দেন। পরে শারমিনের পরিবার তাদের ধার দেওয়া টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগ করলে মঈন উদ্দিন ও তার পরিবার তাকে আবারও শারীরিক নির্যাতন করে।

গত বছরের ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় পাওনা টাকা নিয়ে শারমিনের সঙ্গে মঈন উদ্দিন ও তার পরিবারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মঈন উদ্দিন ও তার পরিবার শারমিনকে হাত পা-বেঁধে মারধরে করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় নিহত শারমিনের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামি মঈন উদ্দীনকে মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় বন্দর থানার নিশ্চিন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

মঈন উদ্দীনকে পুলিশের কাছে হস্তান্তরের পর আইনি ব্যবস্থা গ্রহন শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আইএমই/ডিজে

ksrm