পার্কভিউ হসপিটাল ও রেইস অনলাইনের মধ্যে সমঝোতা স্মারক সই

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারকের আওতায় রেইস অনলাইন লিমিটেডের সদস্য ও কর্মচারীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তিনির্ভর সেবা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে রেইস অনলাইন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একেএম শামসুজ্জামান, সিনিয়র ম্যানেজার প্রবাল দাশ, ম্যানেজার সুজিত বড়ুয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্য।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন, আইটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ইনচার্জ ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন সাব্বির, কর্পোরেট অফিসার হেলাল পারভেজ, অফিসার মশিওর তালুকদার রহমান শরীফ এবং অফিসার সালমান বিন ফারুকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এর ফলে রেইস অনলাইন লিমিটেডের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ksrm