পার্কভিউতে হজে গমনেচ্ছু ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হজে গমনেচ্ছু চিকিৎসকদের অংশগ্রহণে পার্কভিউ হসপিটালের উদ্যোগে এক হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় হাসপাতালের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আহামদ রহিম এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের সম্মানিত ফাইনান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ।

কর্মশালায় হজের পরিচিতি ও তাৎপর্য বিষয়ে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল-আজহারী। ‘Travel & Health Tips for Pilgrims’ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

হজের নিয়মাবলি, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আ ক ম আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে হজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন চবি’র অধ্যাপক আহমদ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর ডা. ফয়সাল মো. ইউনুস, ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম, ডা. আশেক ইলাহি, ডা. মোহাম্মদ মামুন, ডা. মোহাম্মদ নূর, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, ডা. মো. ফারহান মুনতাসীর, ডা. শারমিন আক্তার, ডা. আরমানা শারমিন খান, ডা. হুমাইরা আক্তার, ডা. নাসির উদ্দিন, ডা. নাজিবুর রহমান খোকন, ডা. ফারজানা কাউকাব, ডা. শাদ্দাত হোসেন, ডা. আনসার আহমেদ, আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা হজের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ksrm