পাথরঘাটায় ভোটের মিছিলে শিশু জমিয়ে জরিমানা গুণলেন সেই অনুপ বিশ্বাস

সরাইপাড়ার নুরুল আমিনের পোস্টারে দলের পরিচয়

0

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইন অমান্য করে প্রচারণা ও দলীয় পরিচয়ে পোস্টারিংসহ বিভিন্ন অপরাধে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাউন্সিলর প্রার্থীর একাধিক সমর্থককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

দক্ষিণ আগ্রাবাদ, উত্তর মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় অবৈধভাবে মাইক্রোফোন ব্যবহার করে চালানো হচ্ছিল নির্বাচনী প্রচারণা। যানবাহনেও লাগানো হয় পোস্টার।

নির্দিষ্ট আকারের চেয়ে অতিরিক্ত সাইজের পোস্টার লাগানোর দায়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাউন্সিলর পদপ্রার্থী মেজবাহ উদ্দিন ও হাজী জাহাঙ্গীর আলমের তিন সমর্থককে বিভিন্ন ধারায় ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পোস্টার টানানোর পর রিটার্নিং কর্মকর্তার কাছে এ নিয়ে একটি অভিযোগ জমা পড়ে। এরপর তাকে ২৪ ঘন্টার মধ্যে দলীয় পরিচয় সম্বলিত পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিলেও সেসব না সরানো এবং রাত ৮টার পর নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. রাসেল নামের এক সমর্থককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর কোতোয়ালী এলাকার ৩৪ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কাউন্সিলর প্রার্থী অনুপ বিশ্বাসের মিষ্টি কুমড়া মার্কার পক্ষে শিশুদের দিয়ে মিছিল করানোয় ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাথরঘাটা ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী অনুপ বিশ্বাস ওই এলাকায় একটি মদের দোকান পরিচালনা করেন।

মোট তিনটি অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/সিপি

ksrm