পাঠানটুলীতে পুকুরে মিললো যুবকের লাশ, ঘাটে পড়ে ছিল সাবান ও লুঙ্গি

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকার চট্টেশ্বরী মসজিদের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের সময় পুকুরে ঘাটে তার লুঙ্গি ও সাবান পড়ে ছিল। পুলিশের ধারণা, গোসল করতে এসে পানিতে ডুবে মৃত্যু হয় তার।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় চট্টেশ্বরী গায়েবি মসজিদের পুকুরে ঘটে এই ঘটনা। যদিও নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানান, গায়েবি মসজিদের পুকুর পাড়ে লুঙ্গি ও সাবান রাখা আছে। বোঝা যাচ্ছে উনি গোসল করতে নেমেছিলেন। এরপর কীভাবে মৃত্যু হলো, সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

ধারণা করছি, পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিএস/ডিজে

ksrm