চট্টগ্রামের পাঁচলাইশে হিলভিউতে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর রোডের মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান চালিয়ে নাদিম নামে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় আনা হয়েছে। আটক নাদিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
ডিজে



