বাংলা নববর্ষ উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকার সড়কগুলোতে গাড়ি চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সম্ভাব্য জনসমাগম এলাকাগুলো ব্লকেড থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় সব ধরনের গাড়ি চলাচল সীমিত রাখা হবে বলে সিএমপির বিজ্ঞপ্তিতে জানাানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসি হিলকেন্দ্রিক (নজরুল স্কয়ার) এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণে নগরীর লাভ লেইন (নুর আহম্মদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েতবাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক বসানো হবে।
এসব পয়েন্ট থেকে গাড়ি ডাইভারশন দেওয়া হবে। ফলে ডিসি হিলমুখি সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রান্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব স্থান থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। এতে সিআরবি অভিমুখে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টিএ/ডিজে



