পর্তুগালে বৈশাখের রঙ, প্রবাসে চাটগাঁইয়া মিলনমেলা

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলায় রোববার (১৯ এপ্রিল) দিনভর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে কেইল দো আমারাল অ্যাম্ফিথিয়েটার। চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের উদ্যোগে ‘নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা’ আয়োজনটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

পর্তুগালে বৈশাখের রঙ, প্রবাসে চাটগাঁইয়া মিলনমেলা 1

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এসএম গোলাম সরওয়ার। প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী মিলনমেলায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন, যা প্রবাসে থেকেও বাঙালির শিকড় ও সংস্কৃতির স্মৃতি জাগিয়ে তোলে।

খাবারের আয়োজনে উঠে আসে গ্রামবাংলার ঐতিহ্য। পরিবেশন করা হয় নানা ধরনের পিঠা, শিশুদের জন্য বিরিয়ানি এবং অন্যদের জন্য দেশীয় ভর্তা, ভাজা মাছ ও বৈশাখী পান্তা।

প্রবাসে সম্প্রীতির বন্ধন

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সবার প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজনের নেপথ্যে

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাসুদ রানা ও মো. রিদওয়ান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম জয় ও মোজাম্মেল হোসেন। অতিথি বরণে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল আলম, মো. আলাউদ্দিন ও আহমদুর রহমান। আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন নাছিরুল আলম সাইমন, আব্দুল্লাহ আল জিহাদ, শ্রী প্রমল দা, ইমদাদুল হক রিফাত, রাফি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। উপহার ও কুপন বিতরণে দায়িত্ব পালন করেন আবুল কাশেম, হেলাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ শাহিন। ক্রীড়া আয়োজন পরিচালনা করেন তাওহীদুল আলম, পাশা, মো. ইমরান, মানিক ও মুসলেহ।

ksrm