চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের কোতোয়ালী থানার আহ্বায়ক ইমরান আলী জুয়েল এবং চকবাজার থানার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নগর ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে তাদের সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, তাদের দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আগের মতোই তারা সংগঠনের সকল কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
চকবাজার থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জানান, আমি আগামীতে সংগঠনের সকল বিধিনিষেধ ও নীতিমালা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে কোতোয়ালী, চকবাজার, পতেঙ্গা ও ইপিজেড থানার ছাত্রদলের কয়েকজন নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। এ তালিকায় ইমরান আলী জুয়েল ও আব্দুল কাদেরের নামও ছিল।



