পতেঙ্গায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও ইফতারসামগ্রী বিতরণ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেছেন, আমরা চাই না কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে। আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে মেধা, মন দৃঢ়তা যা কিছু প্রয়োজন, তার সবকিছু তারেক রহমানের মধ্যে রয়েছে।ওনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, দলের মধ্যে কোনো নেতাকর্মীর অন্যায় সহ্য করা হবে না। আগামীর রাষ্ট্র বিনির্মাণে, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব কিছুই ওনি করবেন।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার পূর্ব কাটগড়ে ১৫ ফেব্রুয়ারি, রোববার সকাল ১১টায় সাবেক বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজপাড়া মাহামুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, মো. ইলিয়াস হোসেনের সার্বিক সহযোগিতায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে রমজানের ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ইকবাল, ও মহানগর যুবদলের সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াছিন আজাদ।

আরও উপস্থিত ছিলেন শফিক, আলমগীর হোসেন, শাহাজান, জুয়েল, ইকবাল হোসেন, জিলহাজ্জ শাকিল, আক্কাস, আরমান, শাকিল,মানুনুর রশিদ, ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন রিয়াদ, সাদমান, জিসান।

ksrm