দেশের অন্যতম খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বনফুল গ্রুপ’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে বনফুল। যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। তাই ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আমরা সর্বদা নিরাপদ ও উচ্চগুণসম্পন্ন পণ্য বাজারজাতকরণে সচেষ্ট থাকব।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতের পথচলায় আমাদের আরও সচেতনতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে।
মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল অ্যান্ড কোম্পানির পরিচালক এমএ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন, মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদোয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান ও সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন।
প্রতিষ্ঠানের সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।




