পটিয়ার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো, ইফতার মাহফিলে এমপি এনাম

পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, পটিয়ার জনগণ দীর্ঘ দেড় যুগ ধরে গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। সেই সময়কার দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জনগণের সেই আস্থার প্রতিদান হিসেবেই আজ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোথর রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনামুল হক এনাম বলেন, প্রিয় পটিয়াবাসী আমাকে ভালোবেসে এবং অনেক আশা নিয়ে বিপুল ভোটে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি পটিয়ার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, পটিয়ায় কোনো ধরনের অন্যায়, অবৈধ কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাদক ব্যবসা বরদাস্ত করা হবে না। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী আবুল বশর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেন, মোহাম্মদ নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপি এবং পৌরসভার ৯টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবছার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, সাধারণ সম্পাদক জয়নাব বেগম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মৌলানা ইব্রাহিম, পৌরসভা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, শাহাদাত হোসেন ও রেজাউল করিম মিজান।

অনুষ্ঠান শেষে ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং পটিয়ার উন্নয়ন ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডিজে

ksrm