পটিয়ার খালে ভাসছিল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ১২টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকার চাঁনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মরদেহটি প্রথম দেখতে পান স্থানীয় জেলে অর্জন দাশ। তিনি সকালে খালে মাছ ধরার জাল তুলতে গিয়ে দেখেন, পানিতে ভাসছে মরদেহটি। পরে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পটিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন ও পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এএইচ/ডিজে

ksrm