চট্টগ্রামের পটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে ‘স্ট্রাইক লায়ন্স’। ফাইনালে তারা ৫-১ গোলের বড় ব্যবধানে সুপ্রিম লায়ন্সকে পরাজিত করে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে পটিয়া টার্ফ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, শিল্পপতি এম এয়াকুব আলী।
এম এয়াকুব আলী বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আজকের তরুণ প্রজন্মের আমাদের সন্তানেরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন। তাদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ করবে। তাই যে কোনো কিছুর বিনিময়ে তা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। নতুন বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের জন্ম না হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল দাশ, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
ডিজে




