পটিয়ায় ‘মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম’র নির্মাণকাজ শুরু

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস করলে তাকে পুলিশের হাতে তুলে দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা কোনো চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না। কোনো অন্যয়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এলাকার উন্নয়ন কাজে কেউ বাধা প্রদান করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। তবে উন্নয়ন কাজে কোনো অনিয়ম করা যাবে না।

পটিয়ায় ‘মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম’র নির্মাণকাজ শুরু 1

মঙ্গলবার (১২ মে) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজঘাটা সেতু এলাকার শ্রীমাই খালে পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত ‘মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম’র নির্মাণকাজের উদ্বোধনী তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশেপাশের আরো কয়েকটি ইউনিয়নের চিত্র পাল্টে যাবে। উপকৃত হবে কৃষকরা, পর্যটন স্পট সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও বৃষ্টির পানি বা অতিবৃষ্টির ফলে নিচু অঞ্চলের মানুষকে কষ্ট পেতে হবে না।

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে ও যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি জিয়াউল হক, পটিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ঠিকাদার সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বাবর ফারুকী, বিএনপি নেতা আলী আকবর, শামশুল আলম, আবুল কাশেম, আনোয়ার হোসেন, জাগির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম নয়ম।

এর আগে ১৩৩ কোটি টাকা ব্যায়ে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণকাজের নামফলক উন্মোচন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। এরপর প্রকল্প এলাকার কাজ ঘুরে দেখেন তিনি।

শ্রীমাই খালের উপর প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া অত্যাধুনিক ‘মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম’ নির্মানের ফলে কৃষি, সেচ, নদীভাঙন প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, মৎস্য সম্পদ উন্নয়ন ও পর্যটন সম্ভাবনার সমন্বয়ে পটিয়ার অর্থনৈতিক পরিবর্তনের এক নতুন মাইলফলক।

পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রযুক্তি পাউবোর জন্য নতুন হওয়ায় প্রকল্পের চূড়ান্ত নকশা ও কারিগরি অনুমোদনে কিছুটা সময় লেগেছে। তবে বর্তমানে কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করছি, তীর সংরক্ষণের চারটি প্যাকেজের কাজ চলতি অর্থবছরের মধ্যেই শেষ করা সম্ভব হবে।

ডিজে

ksrm