নিখোঁজ সরকারী কর্মকর্তার মরদেহ উদ্ধার

0

নিখোঁজ সরকারী কর্মকর্তার মরদেহ উদ্ধার 1প্রতিদিন ডেস্ক : নগরীতে ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যাওয়া শীলব্রত বড়ুয়া স্বপন (৭৭) নামে সাবেক এক সরকারী কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে তার মরদেহ পাওয়া গেছে নগরীর মিয়াখাননগর এলাকায় চাক্তাই খালে।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দামপাড়া এলকায় ড্রেনে পড়ে গিয়ে গিয়ে নিখোঁজ হন। পানির স্রোতে তার লাশ ভেসে অন্তত কয়েক কিলোমিটার দুরে চাক্তাই খালে চলে যায় বলে জানায় পুলিশ।

সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

ksrm