চট্টগ্রামের রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজি গত ৮ মার্চ আইন পেশা ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ—সব নারীর জন্য হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ আয়োজন করে গ্লোবাল স্টার কমিউনিকেশন। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘নারীর বিকাশ, নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বময়।’
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা প্রফেসর ড. হামিদা খানম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নাজমা বেগম নাজু। অনুষ্ঠানে গ্লোবাল স্টার কমিউনিকেশনের ফাউন্ডার ও সিইও আর কে রিপনও উপস্থিত ছিলেন।
নারী অধিকার বাস্তবায়নে আজীবন সম্মাননা দেওয়া হয় দেশের গুণী অভিনেত্রী দিলারা জামানকে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের নারী—ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সমাজসেবক, ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইন পেশা ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজিকে গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।




