নগরীতে এতিমের মুখে ফের হাসি, লাখ টাকার সহায়তা বিতরণ

বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগারের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর কুলগাঁওস্থ দরবারে সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টায় ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগারের উদ্যোগে ‘এতিমের মুখে ঈদের হাসি’ শিরোনামে আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের বিশেষ দিনে বিভিন্ন এতিমখানা ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় এ সময় ১ লক্ষ ৬ হাজার টাকা বিতরণ করা হয়।

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগারের উদ্যোগে ‘এতিমের মুখে ঈদের হাসি’ আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন শাহজাদা কাযি মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগারের উদ্যোগে ‘এতিমের মুখে ঈদের হাসি’ আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন শাহজাদা কাযি মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, মরহুমের পুত্র ও লেখক-সাংবাদিক-রোটারিয়ান শওকত বাঙালি। পাঠাগারের জীবন সদস্য শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আল্লামা হাশেমী ইসলামি মিশন-বাংলাদেশের চেয়ারম্যান ও দরবারে হাশেমীয়া আলিয়া শরীফের সাজ্জাদানশিন শাহজাদা কাযি মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

সাবেক ছাত্রনেতা ও মানবাধিকার সংগঠক আবু সাদাত মো. সায়েম ও দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুরে জান্নাত হাশেমী এতিমখানার পরিচালক হাফেজ কাযী মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী, আল্লামা সৈয়দ নূর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দিন হাশেমী। এছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা তৌহিদুল ইসলাম আকবর, মাওলানা নুরুল আলম চিশতী, মাওলানা মো. মহিউদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মানবতার বাতিঘর সভাপতি আবদুল কাদের, হৃদয়ে মা-বাবা ফাউন্ডেশন চেয়ারম্যান কাযী রুকনোজ্জামান ও ডা. নাসির উদ্দিন।

মরহুমের পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের কনিষ্ঠ পুত্র, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শওকত আল-আমিন ওচমানী। বক্তারা বলেন, রমজান দানের শ্রেষ্ঠ সময়, এসময় সওয়াব বৃদ্ধি পায়। ধন-সম্পদ মহান আল্লাহ্’র দান, যার মধ্যে কিছু মানুষের হক রাখা হয়েছে, যা আদায় করলে সমাজে কল্যাণ আসে।

প্রধান আলোচক কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ধন-সম্পদ বরকতের জন্য সাধ্যমতো দান-সদকা করা উচিত। এভাবে মহান আল্লাহ্’র ভালোবাসা লাভ করা যায়। বক্তারা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও সমাজসেবকদেরও এতিমদের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৭ মার্চও গণপাঠাগারের উদ্যোগে রাউজানে ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’ শিরোনামে এক লক্ষ সাত হাজার টাকা বিতরণ করা হয়েছিল।

ksrm