ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে আত্মগোপনে, এক যুগ পর গ্রেপ্তার

এক যুগ পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মহিউদ্দিন বাবু (৩৫) নগরীর বন্দরটিলা এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এক যুগ আগে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় মো. মহিউদ্দিন বাবুর। গ্রেপ্তার এড়াতে ১২ বছর নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিলেন তিনি। অবশেষে র‌্যাব-৭ হাতে গ্রেপ্তার হন বাবু। ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবু ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএ/ডিজে

ksrm