ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে যুবক ধরা

0

বাড়িতে ডেকে নিয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় হাতেনাতে ধরা পড়েছেন শাহ আলম নামের এক যুবক।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার শাহ আলম ওই এলাকার শহর মুল্লুকের ছেলে।

জানা গেছে, ওই কিশোরী একটি বাড়িতে গৃহস্থালি কাজ করতে গেলে তার উপর শাহ আলমের কু-দৃষ্টি পড়ে। এক পর্যায়ে শাহ আলম কিশোরীকে তার নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করার সময় রুকন ও হোসেন নামের দুই কিশোর বিষয়টি দেখে ফেলে। তারা বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে শাহ আলমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষককে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ

ksrm