কার্ভড ডিসপ্লে, স্কাইলাইন ক্যামেরা ডিজাইন, ৭০৫০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা নিয়ে দেশের বাজারে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি। ৩০ আগস্ট বাংলাদেশে ফোনটি উন্মোচন করেছে ভিভো। কোম্পানির দাবি, সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লের এই ফোনে থাকছে স্মুথ পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।
‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে আনা ভিভো ভি৮০ লাইট ফাইভজি তরুণদের কাজ ও ব্যক্তিগত সময়ের জীবনযাপনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অফিসে ক্লায়েন্ট মিটিং থেকে দিনের শেষে ক্যাফেতে সময় কাটানো, বিভিন্ন পরিস্থিতিতে ফোনটির নকশা ও পারফরম্যান্স ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার কথা জানিয়েছে ভিভো।
ভি৮০ লাইট ফাইভজিতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২ হাজার নিট এইচবিএম উজ্জ্বলতা রয়েছে। বাঁকানো প্রান্ত ফোনটিতে প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি ইজি গ্রিপের মাধ্যমে আরামদায়ক ব্যবহারের সুবিধা দেয়।
ফোনটির পেছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশা ফোনটিতে আলাদা পরিচয় তৈরি করেছে। ভি৮০ লাইট ফাইভজি পাওয়া যাবে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙে। সিল্ক হোয়াইটে রয়েছে মার্জিত লুক, আর স্যাফায়ার ব্লুতে রয়েছে নজরকাড়া উপস্থিতি।
ভি৮০ লাইট ফাইভজিতে রয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। ভিভোর দাবি, মাল্টিটাস্কিংয়ের সময়ও ফোনটি দ্রুত ও স্মুথ পারফরম্যান্স দেবে। গভীর সিস্টেম অপটিমাইজেশনের মাধ্যমে ৫০ মাস বা তার বেশি সময় পারফরম্যান্স মসৃণ রাখতে এটি তৈরি করা হয়েছে।
ক্যামেরা বিভাগে ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। এর মাধ্যমে এক ফ্রেমে একাধিক ব্যক্তিকে রাখার পাশাপাশি প্রতিটি মুখ স্পষ্টভাবে ধারণ করা যাবে। পেছনের ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট মোড কম আলোতেও বিস্তারিত ছবি ধারণ করতে পারে।
ভি৮০ লাইট ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ভিভোর ভাষ্য অনুযায়ী, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত ব্যবহারে দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার জন্য ব্যাটারিটি তৈরি করা হয়েছে।
ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী সুরক্ষা রয়েছে। ফলে বৃষ্টি বা ভেজা হাতে ব্যবহারের সময় ফোনটি নির্ভরযোগ্য থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ফাইভজি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটির জন্য ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধাও থাকছে।
ভিভোর দাবি, স্টাইল, গতি ও নির্ভরতার সমন্বয়ে তৈরি ভি৮০ লাইট ফাইভজি দৈনন্দিন ব্যস্ততা থেকে অবসর সময়, সব ক্ষেত্রেই স্বচ্ছন্দ ব্যবহারের সুবিধা দেবে।




