বাংলাদেশের নির্মাণ শিল্পে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দেশের প্রথম ‘এফসিআর এক্সপার্ট’ সিমেন্ট ব্র্যান্ড ডায়মন্ড এক্সট্রা পাওয়ার। ঢালাইয়ের কাজে অধিক কার্যকারিতা ও সহজ ব্যবহার নিশ্চিত করতে এই সিমেন্ট বাজারে এনেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। ‘আর’ ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং বৈশিষ্ট্যসম্পন্ন এই সিমেন্ট দ্রুত শক্তি অর্জনে বিশেষভাবে উপযোগী।
নতুন পণ্যটির বাজারজাতকরণ উপলক্ষে ডায়মন্ড সিমেন্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুর রহিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, ফরচুন নেভিগেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন এবং হাজী আজগর আলী সওদাগরের ব্যবস্থাপনা পরিচালক আলী আয়মান আজগরী।
বক্তারা বলেন, বাংলাদেশের নির্মাণ খাতে ডায়মন্ড সিমেন্টের ভূমিকা উল্লেখযোগ্য। তারা এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নত পণ্য বাজারে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএম (অ্যাকাউন্টস) মনির হোসেন, ডিজিএম (সেলস) কামরুজ্জামান, ডিজিএম (অডিট) মোস্তাফিজুর রহমান, এজিএম (অ্যাডমিন) হারুনুর রশীদ, এজিএম (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, এমএ মোতালেব, ম্যানেজার মোশারফ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।



