দৃষ্টি স্কুল অব ডিবেট ২২তম ব্যাচের সমাবর্তন

0

দৃষ্টি স্কুল অব ডিবেট ২২তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আক্তার।

তিনি বলেন, প্রত্যেক কাজে সফলতার জন্য অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। যুক্তিহীন সমাজ আমাদের কখনো সম্মান ও শ্রদ্ধা দিতে পারেনা। কোন কিছুর দর্শন বা যুক্তি না থাকলে তার কখনো স্থায়ীত্ব আসে না।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক সাবের শাহ্, যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন মুন্না, দৃষ্টির সহ-সম্পাদক মুন্না মজুমদার, রিদোয়ান আলম আদনান ও অনির্বাণ বড়ুয়া।

আলোচনা শেষে দৃষ্টি স্কুল অব ডিবেট এ অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। ৪ মাসব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় ১৫টি স্কুলের ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ksrm