দূরত্ব নেই বরং ভিড় বেড়েছে সাতকানিয়ার দেওদীঘি বাজারে

0

করোনার এই মহামারিতে সরকারি নিষেধ অমান্য করে বসছে সাতকানিয়ার এওচিয়ার সাপ্তাহিক হাট দেওদীঘি বাজার। সামাজিক দূরত্বের সাবধানতাতো নেই উল্টো ভিড় বাড়ছে বাজারে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় দেওদীঘি বাজারে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছে। বাজারে আসা অনেকের সাথে এলাকার বেশিরভাগ লোক জানে না সামাজিক দূরত্ব কী ও কেন?

বাজারে আসা সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দেওদীঘি বাজারটা সামাজিক দুরত্ব মানার মত যথেষ্ট জায়গা আছে। এটা অন্যান্য বাজারের মত একটু ভূমি অফিসের দিকে সরালে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে।

এ বিষয়ে বাজারে আসা এওচিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়ামিনুর রহমান ইমনও একই কথা বলেন।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ বলেন, সকাল ৯টার দিকে শত শত লোকের ভিড়ের কারণে আমি বাজার করতে পারিনি। এত লোক খুব ভয় হয়। এখানে সামাজি দূরত্ব বা সাবধানতা কিছুই মানা হয় না।

এওচিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল শরীফ মনু জানান, মানুষ বেশি হচ্ছে এটা সত্য। এটা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বলেন, এটা আমি দমন করবো, আগামী বাজারে আমি নিজেই যাব। দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করব।

উপজেলা নির্বাহী অফিসার নুরে আলম বলেন, আসলেই কোথাও মানা হচ্ছে না। তবে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসএস

ksrm