দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী পরিবহন শ্রমিক বিপ্লব, অর্থ সংকটে দিশেহারা

কক্সবাজারের পরিবহন শ্রমিক বিপ্লব রুদ্র সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তার মেরুদণ্ডের গুরুত্বপূর্ণ রগ ছিঁড়ে গেছে। উন্নত চিকিৎসার অভাব ও আর্থিক সংকটে দিন কাটছে তার।

কক্সবাজার শহরের বি কে পাল সড়কের বাসিন্দা বিপ্লব রুদ্র একসময় গাড়ি চালিয়ে সংসারের দায়িত্ব সামলাতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছোট্ট সংসারে স্বপ্ন ছিল শান্তিতে বাঁচার। কিন্তু ২০২৫ সালের জুলাই মাসে রাঙামাটিতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সেই স্বপ্ন ভেঙে দেয়।

দুর্ঘটনায় তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পায়ের গুরুত্বপূর্ণ রগ ছিঁড়ে যায়। তখন থেকেই তিনি বিছানায় শয্যাশায়ী। দীর্ঘ চিকিৎসা চললেও ধীরে ধীরে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যায়। ধারদেনা ও আত্মীয়দের সহায়তাও এখন নিঃশেষ।

পরিবারের সদস্যরা জানান, তার উন্নত চিকিৎসার জন্য এখনো প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারটি বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে, দৈনন্দিন খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে তিনি অসহ্য যন্ত্রণা নিয়ে বিছানায় পড়ে আছেন। একসময় যে মানুষটি পরিবারের ভরসা ছিলেন, আজ তিনি নিজেই বেঁচে থাকার লড়াইয়ে অন্যের সহায়তার অপেক্ষায়।

দুই সন্তানের ভবিষ্যৎ, স্ত্রীর অসহায় চোখের জল আর নিজের বেঁচে থাকার আকুতি নিয়ে বিপ্লব হাত বাড়িয়েছেন বিত্তবান ও মানবিক মানুষের কাছে। সুস্থ জীবন ফিরে পেতে তিনি আর্থিক সহায়তার আর্জি
জানিয়েছেন। ০১৮১৮২০৫৭৬৩ বিকাশ (পার্সোনাল), ০১৮৪৩১৯০৮৭১ (নগদ/রকেট), ০১৮৯০৫০৪০৮৮ (বিকাশ) নম্বরগুলোতে যোগাযোগ করে যে কেউ বিপ্লব রুদ্রের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

এএইচ

ksrm