দুর্গাপূজায় চট্টগ্রামে ৫ দিন ভারী গাড়ি চলাচলের সময় জানালো সিএমপি

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরে ৫ দিন ১৮ ঘণ্টা করে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার ( ২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগত পূজারি, দর্শনার্থী এবং সাধারণ নাগরিকদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিতকরণ ও যানজট নিরসনের ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩ টন ও তদুর্ধ্ব ওজনের ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমমুভার, লরি, ডাম্প ট্রাকসহ সকল ভারী যানবাহন চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত গাড়ি এর আওতামুক্ত থাকবে। তবে সেক্ষেত্রে আউটার রিং রোড ব্যবহার করতে হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরএ/ডিজে

ksrm