বাংলাদেশ রেলওয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী আব্দুল খালেক মারা গেছেন। তিনি দীর্ঘদিন কর্কট রোগে ভুগছিলেন।
তিনি বিভাগীয় প্রকৌশলী (১) এর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পাহাড়তলী রেলগেটের চৌকিদার ছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় গত ১৫ জুলাই তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ৯ সন্তান রেখে গেছেন। এর মধ্যে তার ৮ সন্তানই নাবালক।
আব্দুল খালেক প্রথমে চট্টগ্রাম মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা নেন।
তার স্ত্রী রাজিয়া বেগম জানান, ৯ সন্তানের মধ্যে আমার ৮ সন্তান নাবালক। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। শুধুমাত্র বড় ছেলের বয়স ১৮ বছর। এখন আমি পরিবার নিয়ে কি করবো, কোথায় যাবো?
পাহাড়তলীর বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘কাগজপত্র এখনও আমার হাতে আসেনি। সরকারি নিয়মের মধ্যে যতটুকু সম্ভব, সাধ্যমত করা হবে।’
জেএস/ডিজে




