দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মেজবানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুপার রৌফাবাদ মাদ্রাসার প্রধান ওয়ায়েজ মাওলানা জামেউল আখতার চৌধুরী, চকবাজার বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আতিকুল্লাহ চৌধুরী, দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন, হাফেজ মাওলানা হাচ্ছান ছিদ্দিক চৌধুরী।

তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া চৌধুরী, কর আইনজীবী জরজিস আহমদ চৌধুরী, মোসহাব উদ্দিন চৌধুরী, শামাউন চৌধুরী, আকবর হোছাইন চৌধুরী, বশির উদ্দিন চৌধুরী, বেলায়েত চৌধুরী, মলিহুল আলম চৌধুরী, তাসরিফুল ইসলাম চৌধুরী।

ksrm