তিন যুবলীগ নেতা হত্যাচেষ্টার প্রতিবাদে পটিয়ায় সমাবেশ

0

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা জমির উদ্দিন, সাইফুল ইসলাম ও ইকবালের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে পটিয়া মুন্সেফ বাজারের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ।

এতে বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, হুইপ পরিবারের লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হুইপের ভাই নাবাবের সন্ত্রাসী বাহিনী দিয়ে পটিয়ার আওয়ামী রাজনীতির অতন্দ্র প্রহরীদের হত্যার চেষ্টা করছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ১৯৭৫-পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ বড়ুয়া, সাবেক পৌর কাউন্সিলর আবদুল খালেক, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোক্তার আহমদ আরিফ, সাইফুল ইসলাম, হাসান শরীফ, ইয়ার মোহাম্মদ বাবর, সাইফুদ্দিন ভোলা, মো. আনোয়ার, মো. মামুন, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, ছৈয়দ নুর, ছোটন আর্চায্য, বাদশা মিয়া, মো. রুবেল প্রমুখ।

ksrm