ডবলমুরিংয়ে দেয়াল চাপায় আহত বৃদ্ধার মৃত্যু

0

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় বাড়ির সীমানা দেয়াল চাপা পড়ে আহত আনোয়ারা বেগম মারা গেছেন।

শনিবার (৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারা বেগম (৮৫) চৌমুহনী এলাকায় বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

আলাউদ্দিন তালুকদার বলেন, চৌমুহনীতে দেয়াল চাপা পড়ে আহত আনোয়ারা বেগম আজ শনিবার মৃত্যুবরণ করেছেন। তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।’

এর আগে গত শনিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় চৌমুহনী এলাকার হাসমত আলী শালকরের পাশের ভবনের দেয়াল ধসে পড়ে। এতে আনোয়ারা বেগমসহ অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এমএ/ডিজে

ksrm