ট্রেনের খাবার বগিতে বসেই ধুমপানে ব্যস্ত ক্যাটারিং ম্যানেজার

আন্তঃনগর ট্রেনের কোচে যেখানে ধুমপানে নিষেধাজ্ঞা আছে, সেখানে খাবারের কোচে বসেই ধুমপানে ব্যস্ত ক্যাটারিংয়ের ম্যানেজার। এটেনড্যান্টরা বারবার নিষেধ করলেও তিনি কথা শোনেননি।

সোমবার (২০ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের খাবার গাড়িতে এ ঘটনা ঘটেছে।

ক্যাটারিংয়ের ওই ম্যানেজারের নাম আকরাম। তিনি ওয়াহেদিকা নামে ক্যাটারিং সার্ভিসে কর্মরত।

যাত্রীরা অভিযোগ তুলে বলেন, ট্রেনে ধুমপানে নিষেধাজ্ঞা আছে। কিন্তু খাবারের কোচে বসে ক্যাটারিংয়ের ম্যানেজার নিজেই সিগারেট খাচ্ছেন। আমরা কয়েকজন নিষেধ করলেও তিনি তা পাত্তা দেননি।

এ বিষয়ে জানতে ওয়াহেদিকা ক্যাটারিংয়ের স্বত্বাধিকারী অলি উল্লাহর মুঠোফোন নম্বরে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তোষিয়া আহমেদ জানান, ট্রেনে ধুমপান করা মোটেও উচিত হয়নি। এ ব্যাপারে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/ডিজে

ksrm