টেরিবাজারের ব্যবসায়ীর চুরি হওয়া ২১ লাখ টাকা মিললো সাতকানিয়ার কবরস্থানে

দোকান কর্মচারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের দোকানের ক্যাশ বক্স থেকে ২১ লাখ ৭৮ হাজার টাকা চুরির ঘটনায় এক দোক্ন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২১ লাখ ৭৮ হাজার টাকা সাতকানিয়ার একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দোকান কর্মচারী হলেন মো. মিরাজ উদ্দিন ওরফে হাসান (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।

শনিবার (১ জুন) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় কোতোয়ালী থানা পুলিশ।

জানা গেছে, টেরিবাজারে মনজুরুল আলম নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন মিরাজ উদ্দিন। গত ২৮ মে রাতে দোকান বন্ধ করে চলে গেলে পরদিন ২৯ মে সকালে এসে মনজুরুল দেখেন, দোকানের শার্টার ভাঙা এবং ক্যাশবাক্সে ২১ লাখ ৭৮ হাজার টাকা নেই। পরে এ ঘটনায় দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের পর কর্মচারী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেন তিনি ।

ওসি আরও জানান, মিরাজের বাড়ি সাতাকানিয়ার আফজাল নগর এলাকার মসজিদের কবরস্থানের জঙ্গল থেকে পলিথিন মোড়ানো ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরএ/ডিজে

ksrm