চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের এক মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। তিনি বলেছেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে।

গতকাল রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাঁরা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
ইকবাল হোসেন আরও বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও জার্নালিস্টদের অবদান অপরিসীম।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি সঞ্জিব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ ও ফরিদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।




