‘জান দেবো, তবু জুলাই দেব না’, চট্টগ্রামে দোয়া মাহফিলে ড. খালিদ হোসেন

আলোরফেরীর আয়োজনে ঈদ পুনর্মিলনী

চট্টগ্রামে ‘জান দেবো, তবু জুলাই দেব না’—একথা বলেছেন সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জান দেবো, তবু জুলাই দেব না’, চট্টগ্রামে দোয়া মাহফিলে ড. খালিদ হোসেন 1

মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে মানবিক ও সামাজিক সংগঠন আলোরফেরী-চট্টগ্রাম ‘মানবতা সবার তরে’ স্লোগান ধারণ করে এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক। সূচনা বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব, প্রাবন্ধিক ও গবেষক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর নির্বাহী সদস্য ও ছাত্রনেতা রায়হান উদ্দিন। এছাড়া বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আবুল ফয়েজ, আল হেলাল আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশীদ, আশ শেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, পটিয়া সেন্ট্রাল কলেজের সাবেক উপাধ্যক্ষ শাহাদাত হোসেন এবং আলোরফেরী-চট্টগ্রামের প্রধান নির্বাহী, আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক।

এ সময় আরও বক্তব্য দেন সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, আইনজীবী রেজাউল করিম, সৈয়দ আবদুল কাউয়ুম, আকতার কামাল, সাবেক ছাত্রনেতা এনামুল হক, ডা. মোহাম্মদ ফরিদ, আবু ইউসুফ, মাহবুবুল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আবদুল আওয়াল, নোমান মোহাম্মদ হানিফ, মোহাম্মদ শাহাদাত ও মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লব’ নিয়ে কবিতা আবৃত্তি করেন কবি সুলতান মাহমুদ।

সভাপতি ডা. নুরুল হক সমাপনী বক্তব্য দেন এবং দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার হোছাইন।

ksrm