‘জশনে জুলুসকে গিনেস রেকর্ডে নেওয়া উচিত’, চান্দগাঁও ও মুরাদপুরে জোবাইরুল আরিফ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের চান্দগাঁও ও মুরাদপুর এলাকায় শরবত, পানি ও তাবারুক বিতরণ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ।

এ সময় জোবাইরুল হাসান আরিফ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বার আউলিয়ার শহর চট্টগ্রামে আশেকে রাসূলদের ঢল নেমেছে। চট্টগ্রামসহ সারা দেশ ও বিদেশ থেকে আগত আশেকানে রাসূলদের তিনি স্বাগত জানান।

জোবাইরুল হাসান আরিফ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জশনে জুলুসকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দেওয়া উচিত।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, আল ইমন হোসাইন আহমেদ, যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ সিরাজ উদ দৌল্লাহ, মো. ওমর সাঈদ, সহসাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী, তাসদীদ ইবনে রাসূল, ছাত্রশক্তির সংগঠক নুর মোহাম্মদ ওয়াসীক, আহমেদ সাফোয়ানসহ চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এনসিপির সংগঠকেরা।

ksrm