চিন্ময় ব্রহ্মচারীর মায়ের মৃত্যুতে হিন্দু ছাত্র মহাজোটের শোক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলা শাখা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনটির নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মায়ের মহাপ্রয়াণে তারা গভীরভাবে শোকাহত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

শোকবার্তায় ‘ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি’ পাঠ করে পরমেশ্বরের কাছে প্রয়াতের আত্মার শান্তি প্রার্থনা করা হয়।

ksrm