চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই আগুনের এই সূত্রপাত হয়।
হঠাৎ করে দেখা যায় শপিং কমপ্লেক্সটির আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। তৎক্ষনাৎ এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খরব দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, সকাল সাড়ে ৯টা আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু শুরু করে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তদন্তের মাধ্যমে জানা যাবে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরএ/এমএহক



