চা দিতে দেরি, স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে আছাড় মেরে ‘হত্যা’ করলেন বাবা

চা দিতে দেরি হওয়ায় স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মেহেরার আকতার। সে ওই এলাকার ইব্রাহিম মেম্বারের বাড়ির ওসমান গণির মেয়ে।

পুলিশ জানায়, ওসমান গণির স্ত্রী সুমাইয়া আক্তার শিশুকন্যা মেহেরাকে কোলে নিয়ে কাজ করছিলেন। এ সময় ওসমান চা খেতে চান। চা দিতে দেরি হওয়ায় সুমাইয়ার সঙ্গে ওসমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমাইয়ার কোলে থাকা মেহেরারকে কেড়ে নিয়ে আছাড় দেন ওসমান। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, হত্যার ঘটনায় বাবার সঙ্গে শিশুটির চাচারও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তারা দুজনই পলাতক। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ডিজে

ksrm