বুধবার (১ অক্টোবর) শারদীয় দূর্গাপূজার মহানবমী উপলক্ষে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার সাধুরপাড়া পুজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার আহমেদ এবং চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ জাহিদুল কবির।
কমিশনার পৌঁছালে তাকে স্বাগত জানান সাধুরপাড়া পুজা পরিষদের প্রধান সমন্বয়কারী আশিস নাথ। পরে পুজা পরিষদের সভাপতি আকাশ দেব নাথ ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরন করেন।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার পুজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে স্থানীয় পুজা কমিটির সঙ্গে আলোচনা করেন। তিনি সাধারণ মানুষ ও ভক্তদের নিরাপদ ও স্বস্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য পুলিশি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।



