চবি আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি প্রভাত ও সম্পাদক হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে স্থান পেয়েছে ৪৪ জন।

সম্প্রতি অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ঈসা খান ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগরের সিদ্ধান্তক্রমে প্রভাত মজুমদারকে সভাপতি, মুহাম্মদ হেলাল উদ্দীনকে সাধারণ সম্পাদক এবং সাবরিনা জাহান তন্বী সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি প্রভাত মজুমদার জানান, আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং আনোয়ারা উপজেলার সকল শিক্ষার্থীর জন্য সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন জানান, নতুন কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আনোয়ারার পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে সংগঠনটি কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ksrm