চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তারা পদত্যাগপত্র জমা পড়ে।
পদত্যাগ করা দুই শিক্ষক হলেন—মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।
অধ্যাপক বজলুর রহমান পদত্যাগপত্রে লেখেন, একাডেমিক কাজে ব্যস্ততা বাড়ায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
অপরজন পারভীন আক্তার পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উনাদের পদত্যাগপত্রগুলো হয়তো প্রক্টর অফিসে অনেক আগেই জমা ছিল। কিন্তু রেজিস্ট্রার অফিসের কাছে চিঠিগুলো রোববার বিকালে পাঠানো হয়েছে। বিষয়টি আমি উপাচার্যকে জানাব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।




