চবিতে ভাঙা সড়কের গর্তে গাছের চারা লাগিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল সড়কের ভাঙা অংশে চারা গাছ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়া এবং পর্যাপ্ত সড়কবাতি না থাকার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার ভাঙা অংশ জুড়ে অভিনব কায়দায় এই প্রতিবাদ করা হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের ভাঙা গুলো এতোটায় বড় যে, বর্ষায় মাছ চাষ করা যাবে। বার বার আবেদন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিবাদের এই ভিন্ন পন্থা।

ksrm