চট্টগ্রামের চন্দনাইশ খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদের এ কমিটির নতুন সভাপতি হয়েছেন অ্যাডভোকেট রাশেদ হামিদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক অনিক বড়ুয়া এ্যানি।
রোববার (১৭ মে) বিকেল ৫ টায় উপজেলার গাছবাড়িয়ার চন্দনাইশ খেলোয়াড় কল্যাণ সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে ২১ সদস্যের এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
অন্যদের মধ্যে—সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমান রিফাত, আবু হুজাইফা আদেশ, ইমতিয়াজ আকবর ও আদিল আহমেদ সহ-সভাপতি; রিয়াদ বিন কাশেম অতিরিক্ত সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম, ইমরান খান মুন্না যুগ্ম সম্পাদক এবং উজ্জ্বল চৌধুরীকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ সৌরভ হোসেন, আর কে মানিক, তরিকুল ইসলাম, শাহ আলিফ তন্ময়, মোহাম্মদ মোর্শেদ, শাখাওয়াতুল ইসলাম, মোহাম্মদ রানা, মোহাম্মদ মাসুদ, আকিব হোসেন, আসমাউল ইরফান, মোহাম্মদ আরফাতকে কার্যকরী সদস্য করা হয়েছে।



