চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলমের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলমের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত 1

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর স্টিলমিল বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত হাজার হাজার জনতা মিছিলে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এসএম লুৎফর রহমান, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, সদরঘাট থানা আমীর এমএ গফুর, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, জামায়াত নেতা ওসমান গণি, মুহাম্মদ শাহেদসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গণমিছিলোত্তর শফিউল আলম বলেন, চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। নির্বাচিত হলে হাসপাতাল প্রতিষ্ঠা, সড়ক সম্প্রসারণ, ডিজিটাল ট্রাফিক সিস্টেম, ওয়াসার সংযোগ, সুপেয় পানিসহ জনগণের সমস্যা সমাধানে ভূমিকা পালন করা হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।

অন্য বক্তারা বলেন, ইনসাফভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শফিউল আলমের পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

ksrm