চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গতবছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন, গতবছর পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। এছাড়া ৮ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফলের তথ্য জানান।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ হাজার শিক্ষার্থী। যা গত বছর ছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ। গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ। গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ। এবছর শতভাগ পাস করেছে ২১ বিদ্যালয়ের শিক্ষার্থী । কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি ৮ বিদ্যালয়।
চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ। চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ।
কক্সবাজারে পাসের হার ৫৭ দশমিক ৩ শতাংশ, রাঙামাটিতে ৪১ দশমিক ১৭ শতাংশ, খাগড়াছড়িতে পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ, বান্দরবানে পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ।
আরএ/ডিজে




