চট্টগ্রাম রেলে আরএনবির পোশাক সরবরাহের দায়িত্ব পেল ৩ প্রতিষ্ঠান

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পোশাকসামগ্রী সরবরাহের দরপত্র তিন প্রতিষ্ঠানের হাতে গেছে বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দরপত্র মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠানগুলোর নাম মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবরে পাঠায়।

বৃহস্পতিবার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট (পূর্ব) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাগুলোর মধ্যে আর এস কর্পোরেশন ৩টি, আনোয়ারা এন্টারপ্রাইজ ২টি এবং ফেমাস টেইলার্স ১টি কাজের আদেশ পান। এর আগে গত ২৩ নভেম্বর সিআরবিতে আনোয়ারা এন্টারপ্রাইজসহ পাঁচ প্রতিষ্ঠানের দরপত্র জমা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত বাধা দেয়।

পরে রেলওয়ের পক্ষ থেকে সাতদিন সময় বাড়িয়ে এসব দরপত্র ঢাকায় জমা নেন।

এদিকে দরপত্র যাচাই-বাছাইয়ে পর নমুনা পরীক্ষা করে বুধবার দরপত্র মূল্যায়ন কমিটি মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবর দাখিল করে। এ সময় দুর্বৃত্তরা চিফ কমান্ড্যান্টের  দপ্তরের সামনে মহড়া দেয় বলে জানা গেছে।

আরএনবির  চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম এই প্রসঙ্গে জানান, টেন্ডার মূল্যায়ন কমিটি সিদ্ধান্ত ঠিক। আর রেলের সম্পদ রক্ষায় বহিরাগতদের ছাড় দেওয়া হবে না।

জেএস

ksrm