চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ওয়ার্ড বয়দের বিরুদ্ধে রোগীকে সেবা না দেওয়া ও দায়িত্ব পালনে গাফেলতির অভিযোগ উঠেছে। রোগীকে ড্রেসিং করানোর পর কেবিনে না নিয়ে ওয়ার্ড বয় বাসায় চলে যান বলে জানা গেছে।
ভুক্তভোগী নারীর পরিবার জানায়, গত ২ জুন রাত ২টায় তাদের রোগী এলিজা আক্তারের সেলাইয়ে ইনফেকশন দেখা দেয়। প্রচণ্ড ব্যথা শুরু হলে ১১তলার ১১১৯ ক্যাবিন থেকে চার তলার গাইনি ওয়ার্ডে নিয়ে যান ওয়ার্ড বয় গোলাম রসুল।
ডাক্তার প্রায় ২৫ মিনিট পর ড্রেসিং শেষ করলের ১১ তলায় ফোন করে রোগী নিয়ে যেতে বলেন। কিন্তু এরপর আর দেখা যায়নি ওয়ার্ড বয় গোলাম রসুলকে।
রোগীর স্বজনরা জানান, খোঁজ নিয়ে জানতে পারি, ওয়ার্ড বয় গোলাম রসুল আমাদের রোগীকে ফেলে বাসায় চলে গেছে ঘুমাতে। পরে অন্য এক ওয়ার্ড বয়কে অনুরোধ করলে, তিনি এসে রোগীকে নিয়ে যান।
এর আগে গত ২৮ জুন সিজারের মাধ্যমে বাচ্চার জন্ম দেন এলপজা। এরপর থেকে তাকে ১১তলায় ১১১৯ ক্যাবিনে নিয়ে রাখা হয়।
এদিকে বিষয়টি নার্সকে জানানো হলে তিনি গোলাম রসুলকে কয়েকবার ফোন কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে নার্স মনি বড়ুয়া বিষয়টি তাৎক্ষণিক ওয়ার্ড মাস্টারকে জানান।
রোগীর স্বজন গণমাধ্যমকর্মী পরিচয় দিলে রাতে হাসপাতালের নির্দিষ্ট পোশাক ছাড়াই দ্রুত চলে আসেন গোলাম রসুল। এরপর তিনি ডিউটি না করে বাসায় চলে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় এ ধরনের কাজ আর হবে বলে অনুনয় করেন গোলাম রসুল।
পরে রোগীর স্বজনদের পক্ষ থেকে বিষয়টি মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।
জেএস/ডিজে




