চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘স্বাধীনতা স্মারক সম্মাননা’ পদকে পাচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। পদক গ্রহণের জন্য হাসপাতালের পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে স্বাধীনতা বইমেলার মঞ্চে এ পদক প্রদান করা হবে।
প্রতিষ্ঠার ৪৬ বছর পার করে বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ১ হাজার ৫০ শয্যার একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদানের জন্য মনোনীত করেছে।
হাসপাতালের বহির্বিভাগ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া ২৪ ঘণ্টা ইমার্জেন্সি ও এএমইউ সার্ভিস, ব্লাডব্যাংক, লাশবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্স সার্ভিস, সাধারণ এম্বুলেন্স ও আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ল্যাবরেটরি সার্ভিসসহ জরুরি সেবা চালু রয়েছে।
১৯৭৯ সালে আন্তর্জাতিক শিশুবর্ষ উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
ডিজে




